দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন।
ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে গিয়ে তিনি রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক পরিস্থিতি এবং তাদের জন্য চলমান সহায়তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর পর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু থেকেই ইতিবাচক রয়েছে এবং তা আরও জোরদার হচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
তিন দিনের বাংলাদেশ সফরের অংশ হিসেবে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সার্জিও গর। ওই বৈঠকের মধ্য দিয়ে তার বাংলাদেশ সফর শেষ হবে।
যে আই